প্রিন্ট এর তারিখঃ Apr 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 11, 2026 ইং
কুষ্টিয়ায় অসহায় পরিবারের জমি দখলের অভিযোগ

কুষ্টিয়ায় অসহায় পরিবারের জমি দখলের অভিযোগ
এস এম মাহমুদুল হক বাদল কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়াতে খাস জমিতে বসবাস কারী এক পরিবারকে উচ্ছেদের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবী প্রভাবশালী জাফর ও আনিসুর রহমান খা পরিবার ঐই জায়গা থেকে উচ্ছেদ করতে উঠেপড়ে লেগেছে। এদিকে ২৬ বছর ধরে সরকারি খাস জমিতে বসবাস করছেন ঐই পরিবার বিস্তারিত জানাচ্ছেন এস,এম, মাহমুদুল হক বাদল এন,এইস সোহান ক্যামেরায় ছিলেন লাল হাসান।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহের আহম্মদপুর গ্রামে সরকারি জিকের তিন শতাংশ জায়গায় প্রায় তিন দশক ধরে বসবাস করছেন আনোয়ারা নামের এক স্থানীয় বিধবা নারী। কিন্তু তাদের অভিযোগ প্রভাবশালী পরিবার মৃত্য নুরুখার দুই ছেলে জাফর খা ও আনিসুর রহমান খা আসেপাশের জিকের খাল আমাদের জায়গার উপর দিয়ে খনন করা হয়েছে বলে এই জায়গা নিজেদের বলে দাবি করেন।
স্থানীয়রা বিষয়টি মানবিক বিবেচনায় সামাজিক ভাবে নিষ্পত্তি করে পরিবারটির পাসে দাঁড়ানো কথা জানান।
এই সুযোগে স্থানীয় আব্দুল হামিদ খা পোকো নামের আরেক স্থানীয় প্রভাবশালী পরিবার তাদের পার্শ্ববর্তী জমির আইল হওয়ায় তারাও দখল নিতে চাই।
স্থানীয় প্রভাবশালী জাফর খা ও আনিসুর রহমান খা পরিবারের সাথে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে তারা কথা বলতে চান না।
এই বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এন এইস সোহান সকাল সংবাদ কুষ্টিয়া।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv